আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গতকাল (বুধবার, ১৯ অক্টোবর) নাবলোসে’র দক্ষিনে অবস্থিত যায়াতারা চেক পয়েন্টের কাছে জায়নবাদী সৈন্যদের গুলিতে শহীদন ফিলিস্তিনী ঐ যুবতী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ঐ যুবতীর শাহাদাতের সংবাদ আমরা পেয়েছি, তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে, জায়নবাদী ইসরাইল দাবী করেছে যে, দেশীয় অস্ত্র নিয়ে ইসরাইলি সৈন্যদের উপর হামলা চালানোর পরিকল্পনায় ছিল ঐ যুবতীর।
সীমান্তরক্ষী জায়নবাদী এক সেনাকে ছুরি দিয়ে আঘাত করতে চেয়েছিল সে। আর তাই তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।
ফিলিস্তিনী গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে ঐ যুবতীর নাম ‘রাহিক শাজি মুহাম্মাদ আল-বাইরাভি’ (১৯)।
ইসরাইলি পুলিশের মুখপাত্র ‘লুবিয়া আস-সামরি’ এক বিবৃতিতে ঘোষণা করেছে: ঐ যুবতী সীমান্ত রক্ষীদের দিকে অগ্রসর হলে তাকে সতর্ক করা হয়। কিন্তু সে তা অমান্য করে তার সাথে থাকা ছুরি বের করে তা দিয়ে আঘাত করতে চেয়েছিল।#



